মেক্সিকোয় বন্দুকযুদ্ধে নিহত ৬

মেক্সিকোর উত্তরাঞ্চলে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বন্দুকধারীদের পাঁচজন নিহত হয়েছেন।
 
শনিবার দেশটির সীমান্তবর্তী তামালিপাস রাজ্যের শহরটিতে এ ঘটনা ঘটে। 
 
তামালিপাস রাজ্য সরকারের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় আহত ওই পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
 
পুলিশের ওই গাড়িবহর মাতামোরাসে পৌঁছানোর পর গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে বন্দুকধারীরা। এ ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকধারীদের পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।