চাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

 
চাদের রাজধানী এনডিজামেনাতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার একটি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
 
কর্তৃপক্ষ বলেছেন, নারীদের মতো মুখ ঢেকে এক লোক এই হামলা চালায়। পুলিশ তাকে থামানোর চেষ্টা করার সময় তিনি বোমা বিস্ফোরণ ঘটান। হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছে।
 
ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা।