পল্লবীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

 
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ব্যবসায়ী মমিন বক্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কালশী নতুন রাস্তার ঢাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহতদের স্বজনদের ভাষ্য, মমিন রড-সিমেন্টের ব্যবসা করতেন।  গত ৮ জুলাই মোহম্মদপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
 
পল্লবী থানা সূত্রে জানা গেছে, সকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।