সৈয়দ আশরাফের বাসায় খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি পাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়েছেন প্রবাসী কল্যাণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 
সাক্ষাতের পর সচিবালয়ে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।
 
রবিবার সকাল ১১ টার দিকে খন্দকার মোশাররফ সৈয়দ আশরাফের বাসায় যান। সেখানে আশরাফ সব ধরনের আশ্বাসের কথা জানান তাকে।
 
সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন  বেলা ১১টা ৫ মিনিটে বেইলি রোডের ওই বাসায় যান। 
 
তিনি বলেন, সাক্ষাতের সময় আগেই ঠিক করা ছিল। উনি ১১টা ২০ পর্যন্ত ছিলেন।