শাহজালাল বিমানবন্দর থেকে কচ্ছপ উদ্ধার

 
পাচারকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার বেলা পৌনে ১১টার দিকে ৩ নম্বর বহির্গমন গেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
 

কাস্টমসর সহকারী কমিশনার প্রিয়াঙ্কা দাস জানান, পাঁচটি ট্রলি ব্যাগে এই কচ্ছপগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটি ট্রলিব্যাগে ২০০ মতো কচ্ছপ রয়েছে।