২০১৪ সালের জুন মাসে ইরাকের তিকরিতে চালানো ব্যাপক হত্যাকাণ্ড নিয়ে নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইএস। শনিবার ভিডিওটি প্রকাশ করে।
তিকরিতের কাছে স্পিচার সামরিক ঘাঁটিতে সেনা নিয়োগকালে আইএসের বন্দুকধারীরা এক হাজার ৭০০ ক্যাডেটকে ধরে নিয়ে যায়। বিভিন্নস্থানে নিয়ে তাদের হত্যা করে। তবে অধিকাংশকে প্রেসিডেন্টের পুরনো প্রাসাদ ভবনে হত্যা করা হয়।
স্পিচার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২৪ জনকে বাগদাদের এক আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার চারদিন পর ভিডিওটি প্রকাশ করা হলো।
২২ মিনিটের এই ভিডিও ফুটেজে শত শত জনকে হত্যার দৃশ্য দেখানো হয়। ভিডিওতে দেখা গেছে কেউ কেউ তাদের প্রাণভিক্ষার করছে।
এপ্রিলে সরকার ও তার মিত্র বাহিনী আইএসের কাছ থেকে তিকরিতের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে কবর খুঁড়ে প্রায় ৬০০ লাশ উদ্ধার করা হয়। কিন্তু অধিকাংশের লাশ টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল আইএস। সূত্র: এএফপি।