আড়াইহাজারে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে পৌরসভার বড়দিঘিরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এলাকাবাসী খবর দিলে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক আট থেকে নয়মাস হতে পারে। কে বা কারা শিশুটিকে ঐ স্থানে ফেলে রেখেছে তা তদন্তের পর বলা যাবে।