রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় হাসপাতালের আশপাশে নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে হঠাত্ করেই বক্ষব্যাধি হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করছিলেন।