সীমান্ত থেকে ৫১ কেজি রূপার গহনা উদ্ধার

 
ভারত থেকে অবৈধভাবে আনা ৫১ কেজি রূপার গহনা আটক করেছে বিজিবি। রবিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রূপার গহনার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী সংবাদ সম্মেলনে জানান, বিজিবি সদস্যরা কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৫১ কেজি রূপার গহনা উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।