স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন মোশাররফ

 
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। রবিবার সকালে ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাক্ষাতের পর সচিবালয়ে যান খন্দকার মোশাররফ।
 
গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফকে স্থানীয় সরকারের মন্ত্রীর দপ্তর থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তার জায়গায় ক্ষমতা পান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 

সাক্ষাত্ শেষ করেই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে যান খন্দকার মোশাররফ। সেখানে দায়িত্ব বুঝে নিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।