ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
রবিবার দুপুরে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশ, পরিবহনের নেতাকর্মীসহ কারোর বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।