১৪ জন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রবিবার সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ওইসব নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষ ভারত প্রবেশ করেছিলেন। এরা ফরিদপুর, কুষ্টিয়া, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। এদেরকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।