গ্রিস নিয়ে ইইউর আলোচনা বাতিল

 
ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদের নিয়ে রবিবারের শীর্ষ আলোচনা বাতিল করা হয়েছে। তবে সংকট সমাধানে ও ঋণদাতাদের কাছ থেকে তৃতীয় কিস্তির অর্থ পেতে আলোচনা অব্যাহত থাকবে।
 
ইউরোজোনের অর্থমন্ত্রীরা গত রাতে শেষ করার পর আজ রবিবার আবার আলোচনার টেবিলে বসেছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, গ্রিনিচ মান সময় দুপুর ২টায় ইউরোগ্রুপের নেতাদের বৈঠক শুরু হবে এবং এটাই হবে গ্রিস সংকট নিয়ে শেষ আলোচনা।
 
আশঙ্কা করা হচ্ছে, এই দফায় সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে ইউরোজোনে গ্রিসের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। বিবিসির সংবাদদাতা ব্রাসেলস থেকে জানিয়েছেন, এরকম কম সময়ের নোটিশে ইউরোপীয় ইউনিয়নের কোন সম্মেলন বাতিলের ঘটনা বিরল।