তামিমের পর লিটন দাসের বিদায়

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান।

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র পাঁচ রানেই সাজঘরে ফিরে গেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গত ম্যাচের বিধ্বংসী বোলার কাইসো রাবাদার শিকারে পরিণত হন তিনি।

এরপর রাবাদার দ্বিতীয় শিকার হন লিটন দাস। দলীয় ২৪ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রান করে বোল্ড আউট হন তিনি।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। বাংলাদেশের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফিকার ব্যাটসম্যানরা। ৪৬ ওভারে সবক'টি উইকেট হারিয়ে তারা এই রান সংগ্রহ করে।