ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী ১১ জুলাই বুধবার খোলা থাকবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে তৈরি শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারিদের বেতন বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী ১৫ জুলাই বুধবার খোলা থাকবে। একই সঙ্গে ওইদিন সরকারি ছুটি হওয়ায় অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানেরও জন্য প্রজ্ঞাপনে পরামর্শ দেয়া হয়।