বরিশালে গণপিটুনিতে নিহত ৩

হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের পিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতরা হলেন- হিজলার বাউসিয়া গ্রামের মো. হানিফ, বড়জালিয়া গ্রামের মো. হারুন, খুলনা জেলার গবিন্দপুর গ্রামের মো. মিরাজ । 
 
রবিবার রাত অনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের লাশ রাতেই উদ্ধার করে  হিজলা থানায় রেখে সুরাতহাল সম্পন্ন করা হয়েছে বলে ওসি গোলাম সরোয়ার ইত্তেফাককে নিশ্চিত করেন। 
 
তিনি জানান, আনুমানিক রাত ২টার দিকে ১০/১৫ জন ডাকাত ট্রলার যোগে বাহেরচরের ঘাটে আসে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে ঘেরাও করে ফেলে। এক পর্যায় মসজিদের মাইকে বিষয়টি ছড়িয়ে দিলে স্থানীয়রা ছুটে আসেন। 
 
পরে হাজার হাজার মানুষ ছুটে এসে তিন ডাকাতকে ধরে ফেলে এবং তাদের গনপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয় তারা।
 
রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নিহত ডাকাতদের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার এস আক্তারুজ্জামান।