আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

 
আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন সেনা ঘাঁটির কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার সিএনএন এই হামলা চালানো হয়েছে।
 
খোস্ত প্রদেশের পুলিশ প্রদান ফয়জুল্লাহ ঘাইরাত বলেছেন, রবিবার সন্ধ্যায় খোস্ত শহরে জোট বাহিনীর একটি ঘাঁটির কাছে এই হামলা চালানো হয়।
 
মার্কিন সেনাবাহিনী বলেছে, হামলায় মার্কিন অথবা ন্যাটোর কোনো সদস্য হতাহত হননি।
 
তাত্ক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। সূত্র: সিএনএন।