চীনে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ১৫

চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
 
রবিবার হেবেই প্রদেশের নিনজিং কাউন্টির আতশবাজির গুদামটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
চীনের তথ্য বিভাগের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
 
বিস্ফোরণের ফলে আতশবাজির গুদামটির ছাদ উড়ে যায় এবং পাশ্ববর্তী বিভিন্ন ভবনের কাচের সব জানালা ভেঙে যায়।
 
নিনজিং কাউন্টির মুখপাত্র জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।