রাজন হত্যা: মুহিদ রিমান্ডে, গ্রেফতার আরেক আসামি

 
সিলেটে পৈশাচিক নির্যাতনে শিশু রাজনকে হত্যার ঘটনায় আরেক আসামি ইসমাঈল হোসেন আবুলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের জালালাবাদ থানাধীন লামাকাজি মিরেরগাঁও থেকে সোমবার ভোরে ইসমাঈলকে গ্রেফতার করা হয়।
 
ইসমাইল শিশু রাজন হত্যার প্রধান আসামি মুহিদ আলমের আত্মীয়। জালালাবাদ থানার ওসি আকতার হোসেন এ খবর নিশ্চিত করেছেন। এর আগে লাশ গুমের চেষ্টাকালে জনগণের হাতে ধৃত প্রধান আসামি মুহিতকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 

গত ৮ জুলাই বুধবার সকাল সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ রোডের কুমারগাঁও বাসস্টেশন এলাকার বড়গাঁওস্থ সুন্দর আলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনে খুঁটিতে বেঁধে শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্যাতন ও হত্যা করা হয়। এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয়। পরে দ্রুত এটি ছড়িয়ে পড়ে।