কসোভোর পানিতে বিষ মিশিয়েছে আইএস!

 
কসোভোর পানিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট  (আইএস) বিষ মিশিয়েছে এমন অভিযোগে সেখানকার পানি সরবরাহ লাইন বন্ধ  করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে সেখানকার ১০ হাজার মানুষ আকস্মিক বিপাকে পড়েছেন।
 
রাজধানী  প্রিস্টিনার কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্য পানি সরবরাহের লাইন বন্ধ রাখা হয়েছে। পানিতে দূষিত কোনো পদার্থ আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।
 
আল জাজিরার বলকানের প্রতিবেদনে বলা হয়েছে, কসোভো ইনিস্টিটিউট ফর ন্যাশনাল হেলথে পানি পরীক্ষা করা হয়েছে। পানিতে কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি।
কথিত নাশকতায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। সূত্র: আল-জাজিরা।