মাদারীপুরে ছিনতাইয়ে বাধায় ভ্যানচালক খুন

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরে ভ্যান ছিনতাইয়ে বাধা দেয়ায় চালকেক খুন করে দুর্বৃত্তরা। নিহতের নাম কালাম মাতব্বর (৩৫)। তিনি ভদ্রাসন গ্রামের আ. রহমান মাতব্বরের ছেলে।
 
সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অটো ভ্যানচালক আ. রহিম বেপারীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে উমেদপুরের কাজীমউদ্দিন বেপারীর ছেলে আ. রহিম অটোভ্যান চালিয়ে ভদ্রাসন থেকে শিবচর যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ভ্যানটি ছিনতাই করতে গেলে কালাম বাধা দেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীরা কালামের মুখের ভেতর কাঠ পুরে দিয়ে হাত পা বেঁধে পিটিয়ে-শ্বাসরোধ করে হত্যা করে। কালামের লাশ একটি কলাবাগানে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
  
সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। 
 
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।