সুনামগঞ্জে বাস-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় হিউম্যান হলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
 
সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হিউম্যান হলার চালক মাসুম (২৪) ও যাত্রী বাবুল মিয়া (২৬)।
 
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
 
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি হিউম্যান হলার সুনামগঞ্জ থেকে দিরাই যাচ্ছিল। দুপুরে হালুয়ারগাঁও এলাকায় পৌঁছলে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক এদের মধ্যে লেগুনা চালক মাসুম ও যাত্রী বাবুলকে মৃত ঘোষণা করেন।
 
সুনামগঞ্জ ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল বিষয়টি  নিশ্চিত করেছেন।