পাটুরিয়ায় নৌ-দুর্ঘটনায় আর্থিক সহায়তা প্রদান নৌমন্ত্রীর

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরী ঘাটে লঞ্চ ডুবিতে ৯৭ জন নিহতের পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন নৌমন্ত্রী শাহ্জাহান খান। এর ভেতরে ৩০ জনের আর্থিক সহযোগিতার টাকা বাকি থাকায় মন্ত্রী তার নিজ হাতে টাকা প্রদান করেন এবং মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিরীহ মানুষদের প্রতি যথেষ্ট সচেতন, এখন থেকে নৌ দুর্ঘটনায় নিহত পরিবারকে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা করে প্রদান করা হবে যা পূর্বে ছিল ১,০০,০০০/= টাকা। 
 
মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের  চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বি. এন. চেয়ারম্যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের কমডোর এম. এ. মোজাম্মেল হক, মো. জাতীয় নদী কমিশন চেয়ারম্যান কামরুন্নাহার চৌধুরী, সংসদ সদস্য  আজহারুল ইসলাম প্রমুখ। 
 
পরবর্তীতে নৌ ও পরিবহন মন্ত্রী স্থানীয় লোকজনদের সাথে ইফতার মাহফিলে যোগ দেন।