পোল্যান্ডে 'স্ট্রংম্যান' সেবন করে ১৫০ জন হাসপাতালে

 

 
পোল্যান্ডে ‘স্ট্রংম্যান’ নামের একটি মাদক সেবনের পর দেড় শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, রোগীদের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলের কাতোচি শহরের বাসিন্দা।
 
প্রসঙ্গত, দেশটিতে 'স্ট্রংম্যান' একটি বৈধ মাদক হিসেবে বিবেচিত হতো। কিন্তু গত জুনে মাদক নিয়ন্ত্রণ বিভাগ এটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
 
পুলিশ কর্মকর্তা এ্যাডাম যাচিকযাক বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সূত্র: রয়টার্স