কুমিল্লার চান্দিনা থেকে ছিনতাই হওয়া ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টেস পণ্য ১০ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ এর নেতৃত্বে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাহাত সিদ্দিকী অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ওই মালামাল উদ্ধার করেন।
এ সময় পণ্যক্রেতা নারায়ণগঞ্জের মনির হোসেন, বিক্রেতা নোয়াখালীর হেলালকে (৪৫) আটক করেন।
এর আগে কাভার্ডভ্যান চালক সহিদ রানা (২৬)কে আটক করা হয়।
সোমবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৩০ জুন রাতে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান যোগে ৪০ লাখ টাকার গার্মেন্টেস পণ্য (ফেব্রিক্স) নিয়ে ঢাকায় যাওয়ার পথে ভোরে চালক ও হেলপারের সহযোগিতায় ছিনতাইচক্র মহাসড়কের চান্দিনার স্টেশন থেকে ওই কাভার্ডভ্যানটি ছিনতাই করে।