কুমিল্লা জেলার হোমনায় দুর্বৃত্তদের দেয়া অ্যাসিডে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। উপজেলার ভিটি ভাসানিয়া গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
অ্যাসিডে দগ্ধরা হলেন- পরিমল চক্রবর্তী (৪০) ও তার স্ত্রী বিষ্ণু চক্রবর্তী (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তাদের ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে নিজেদের কক্ষে ঘুমিয়েছিলেন পরিমল ও বিষ্ণু। এ সময় দুর্বৃত্তরা ভাঙা জানালা তাদের উপর অ্যাসিড ছুড়ে মারে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।