রাজধানীতে জাল টাকা তৈরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাদের আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তদের আটক করে। তাদের মধ্যে একজন ডাকাতি ও ছয়জন জাল টাকা তৈরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।