নাটোরে ৫৫ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান

 
নাটোর পৌরসভার পক্ষ থেকে সোমবার পৌর এলাকার ৫৫ জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে বিকেলে এই অনুদানের অর্থ বিতরণ করা হয় ।
 
এ উপলক্ষে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক মো. মশিউর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। ঈদ উপলক্ষে তাদের জন্য আর্থিক অনুদান প্রদানের ব্যবস’া করায় পৌরসভা প্রশংসার দাবি রাখে। নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ নূরুল ইসলাম।
 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী বীরপ্রতীক, রোকেয়া বেগম এবং বীরঙ্গনা শিরিন আক্তার ও মোছা. গোলজানসহ ৫৫জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।