জয়পুরহাট জেলায় সমাজসেবা অধিদপ্তর ২০১৪-২০১৫ অর্থবছরে ২ হাজার ৭৫৩ জন প্রতিবন্ধীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা ভাতা বিতরণ করেছে।
সমাজসেবা অধিদফতর সূত্র বাসস’কে জানায়, প্রতিবন্ধীদের শিক্ষিত করে গড়ে তোলা, সামাজিক নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে এই শিক্ষা উপবৃত্তি কর্মসূচি শুরু করে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ বাসস’কে বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোর অন্যতম প্রতিবন্ধী ভাতা বিতরণ। ২০১৪-১৫ অর্থবছরে জেলার ২ হাজার ৭৫৩ জন প্রতিবন্ধীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা ভাতা হিসেবে বিতরণ করা হয়েছে ।
খবর বাসসের।