বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হচ্ছে। নতুন মন্ত্রীদের মঙ্গলবার সন্ধ্যায় ছয়টায় শপথ বাক্য পাঠ করানো হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য গাড়ি প্রস্তুত করে সচিবালয়ে পাঠিয়েছে পরিবহন পুল। মঙ্গলবার সকালে পাঁচটি কালো রঙের প্রোটন গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এনে রাখা হয়।