চট্টগ্রামে পাঁচ মোটর সাইকেল চোর আটক

 
মোটর সাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে ‌আটক করেছে চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ। এ সময় ছয়টি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
 

সোমবার রাতভর হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন।