ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে ৩৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. রিয়াজ (৩২), মো. মমিনুল ইসলাম পলাশ (৩০) ও মো. হারুন-অর-রশীদ (৩৫)।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার আবু সাঈদ জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তার ভেতর থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।