অন্ধ্র প্রদেশে পদদলিত হয়ে ২২ পুণ্যার্থীর মৃত্যু

 
ভারতের অন্ধ্র প্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের এক ধর্মীয় স্নান উত্সবে পদদলিত হয়ে অন্তত ২২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
 
রাজ্যের রাজামুন্দ্রিতে গোদাবরি নদীর তীরে ঘটনার দিন হাজারো তীর্থযাত্রী পূণ্যস্নানের জন্য জমায়েত হন। এ সময় হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, কয়েকজন পুণ্যার্থী ভিড়ের মধ্যে তাদের জুতা উদ্ধারের চেষ্টা করার সময় হুড়োহুড়ির সৃষ্টি হয়।

খবর হিন্দুস্থান টাইমসের।