রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকায় যাত্রীবাহী দুই লঞ্চের চাপায় খেয়া নৌকাডুবে গেছে। এই ঘটনায় ইব্রাহিম নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বেলা একটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, এমভি কর্ণফুলী ও এমভি দীঘল নামের দুটি লঞ্চ ঘাটে পাশাপাশি নোঙর করার সময় মাঝখানে চাপা খেয়ে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা খেয়া নৌকাটি ডুবে যায়। এসময় মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও ইব্রাহিম নিখোঁজ হন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।