আবারো বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শামসুজ্জামান খান।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে অবিলম্বের এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।