ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়ায় যাত্রীবাহী বাস ও পিকাপ ভ্যানের সংঘর্ষে উভয়-যানের চালক এবং এক হেলপারসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, নড়াইলের জাকির হোসেনের পুত্র বাস চালক রাসেল (৩৫), মানিকগঞ্জের পিকাপ চালক তছলিম (৩৪), হেলপার রাব্বী (১৬) ও যাত্রী তকবির (৭০)। গুরুতর আহত নরড়াইলের সাধনা ঘোষ (৩৬), মিস্টু ঘোষ (৪৫), মুন আক্তার (৩০), রুপা আক্তার (২৫), নুরুল ইসলাম (৫০), সাথী (২৫) ও ফরিদপুরের মাসুদকে (৩০) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সোমবার রাত একটার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাতের ঘটনা ঘটে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।