পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে দেশের পুঁজিবাজার ছয় দিন বন্ধ থাকবে। আগামী ২১ জুলাই যথারীতি বাজারে লেনদেন শুরু হবে। ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।