জেলার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ায় জেলে বহরে গণডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ৫০টি ট্রলারে গণডাকাতি করে জলসদ্যুরা ট্রলারসহ অন্তত অর্ধশত মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সুন্দরবন সংলগ্ন ফেয়ারওয়ে বয়ার পয়েন্টে জেলেরা মাছ ধরছিলেন। এমন সময় জলদস্যুরা ভোররাতে জেলে বহরে লুটপাট চালিয়ে এফবি আবদুল্লাহ ও এফবি মারিয়া ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।