সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তী তিনদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।এটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ইত্তেফাক/এএম