যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক ও শিশু নিহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশের উপপরিদর্শক কাজী আব্দুর রহমান (৩৮) ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যশোরের অভয়নগরে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুরের শাখারিগাতি এলাকায় পৌঁছালে একটি পিকাপ ভ্যান পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান মারা যান। এ ঘটনায় পিকাপ ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। কাজী আব্দুর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
অন্যদিকে একই সময়ে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার রাস্তা পার হচ্ছিল মিন্টু (১২)। এ সময় বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।