তিনদিন পেরিয়ে গেলেও ঝিনাইদহ থেকে অপহৃত কৃষক নজির বিশ্বাস (৫৫) উদ্ধার হননি। অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে সাড়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। নজিরের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, ১২ জুলাই নজির বিশ্বাস মামলার কাজে ঝিনাইদহ আদালতে আসেন। তারপর তিনি বাড়ি ফিরে যাননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলেনি। রাতে মোবাইল ফোনে তার ছেলে আশরাফুল ইসলামের কাছে সাড়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ব্যাপারে ঐ দিন রাতে হরিণাকুন্ডু থানাতে নজির বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম। পুলিশ নজিরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।