ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক ঘটনায় দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার এগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার চেঁচরী রামপুর গ্রামের চান মিয়া জোমাদ্দার(৫০) ও পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের জাহিদুল ইসলাম (২৫)।
নিখোঁজের একদিন পর খাল চান মিয়ার ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত চাঁন মিয়ার আত্মীয় আব্দুস সোবাহান জানান, মঙ্গলবার দুপুরে মাছ ধরার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে বাড়ির পাশে কৈখালী খালে তার লাশ পাওয়া যায়।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, চান মিয়ার শ্বাসকষ্টসহ নানা রোগ ছিল। ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়ে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
এদিকে যুবক পারিবারিক কলহের জেরে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে জাহিদুল ইসলাম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।