বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার বিকাল তিনটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে।
এর আগের দুই ম্যাচে ১-১ এ সমতায় আছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচের জয়ের উপর নির্ধারণ করবে কোন দল সিরিজ জয় করবে।
আজকের ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসের জায়গায় খেলবেন মরনে মরকেল।