মিয়ানমারের ‘অপহৃত’ ২ সেনাসদস্য বাংলাদেশে উদ্ধার

 
মিয়ানমার সেনাবাহিনীর দুই ‘অপহৃত’ সদস্যকে উদ্ধারের খবর নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর মহাপরিচালক আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, গত ৫ থেকে ১৪ জুলাই টানা অভিযান চালিয়ে মিয়ানমারের দুই অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
 
আজিজ আহমেদ আরো জানান, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।