চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বজ্রপাতে তিনজনে মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে চাষাবাদ করার সময় বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাত ঘটলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল গ্রামের মাসুদ (১৬), সরজন গ্রামের তরিকুল ইসলাম (৪০) এবং গোমস্তাপুর উপজেলা জাতাহারা গ্রামের অজ্ঞাত একজন আহত হন। পরে তাদের নাচোল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সম্রাট তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিংরইল গ্রামের স্বপন (৪৫) ও জিল্লু (২০) এবং দরবেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) আহত হয়েছেন। বর্তমানে তারা নাচোল হাসপাতালে ভর্তি রয়েছেন।