সীতাকুণ্ডের সৈয়দপুর এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর জামায়াত বিএনপির ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে গত বুধবার রাতে প্রেসক্লাবে আহতদের পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সাথে প্রতিবেশী আইনুল কামাল প্রকাশ সুমনের সাথে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জামায়াত বিএনপির ক্যাডার সুমন ,আক্কাস আলী, আলী আকবর ও অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন সশস্ত্র অবস্থায় মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের ঘরে হামলা চালিয়ে মোস্তফা কামাল ও তার স্ত্রীকে এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং উভয়ের হাত পা ভেঙ্গে দেয়।
স্থানীয় জনতা তাদের চিত্কারে এগিয়ে আসলে অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে গেলেও বিএনপির ক্যাডার আইনুল কামাল প্রকাশ সুমনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এদিকে সন্ত্রাসীরা জামিনে ছাড়া পেয়ে এসে মুক্তিযোদ্ধা মোস্তফা ও তার স্ত্রীকে আবার মারধর করে তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেয় এবং আজ পর্যন্ত তারা গ্রামছাড়া হয়ে সরকারি বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রধানমন্ত্রীসহ সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।