রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। 
 
শেরেবাংলা নগর থানার এস আই মাকা রিয়াজ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানিয়েছেন, লাশ মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও গ্যাবাডিন প্যান্ট।
 
জানা গেছে, আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।