আড়াইহাজারে নারীর গলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহম্পতিবার সকাল ১০টায় খবর পেয়ে পুলিশ এ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
 
আড়াইহাজার থানার উপ-পরির্দশক মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় লাশটি ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুবৃর্ত্তরা ওই নারীকে অন্যত্র হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছেন। 
 
এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।