ঈদ শেষে ফিরতিযাত্রার জন্য বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
ঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এর টিকেট ১৬ জুলাই, ২১ জুলাই এর টিকেট ১৭ জুলাই, ২২ ও ২৩ জুলাই এর টিকেট ১৯ জুলাই এবং ২৪ জুলাই যাত্রার টিকেট ২০ জুলাই বিক্রি করা হবে।
রেল সূত্র জানা গেছে, ঈদ-পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকেও ফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে। বাংলাদেশ রেলওয়ে এরইমধ্যে টিকেট বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে টিকেট বিক্রি করা হবে।