‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রথম ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। সেখানে নায়ক হিসেবে আছেন রণবীর সিং। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই চরিত্রটি প্রথমে সালমান খানকে করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রায় বচ্চনের কারণে এখানে অভিনয় করেনি।
হয়তো মনে প্রশ্ন জাগতে পারে এখানে তো ঐশ্বরিয়া অভিনয় করেননি। তবে সালমানের এমন নারাজি কেন? আসল ব্যাপারটা হলো, ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি ঐশ্বরিয়ার কাছের বন্ধু ও বিশ্বাসী লোক।
বানসালি চেয়েছিলেন সালমানকে এই ছবিতে অভিনয় করাতে। কিন্তু তাদের সম্পর্কের ভাঙনের পর ঐশ্বরিয়াকেই সমর্থন দিয়ে আসছেন বানসালি।
বলিউড লাইফের ভাষ্যে, ঐশ্বরিয়ার সাথে সম্পর্কের ভাঙনের পর সঞ্জয়ের সাথেও সালমানের সম্পর্ক খারাপ হয়ে গেছে।
সালমান যখন ছবি না করতে অস্বীকৃতি জানান, তখন বানসালি আশাহত হয়ে ছবির কাজ বন্ধ করে দেন। কিন্তু ‘রামলীলা’ ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করার পর তিনি অনুধাবন করেন তারা বাজিরাও ও মাস্তানি চরিত্রের জন্য একেবারে সঠিক। যেই ভাবা সেই কাজ। এবার দর্শকদের দেখার পালা সালমানের স্থলে রণবীরকে নিয়ে বানসালি কতোটা সফল হতে পেরেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া।